ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ফেনীর পরশুরামে ডোবা থেকে শিশুর লাশ উদ্বার করেছে পুলিশ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফেনীর পরশুরামে স্থানীয় একটি ডোবা থেকে মোঃ ইয়াছিন(৮) নামের এক শিশুর লাশ উদ্বার করেছে পরশুরাম মডেল থানার পুলিশ। শুক্রবার (১৮জুন) বিকেলে ওই শিশুর লাশ উদ্বার করা  করা হয়।

নিহত শিশু পরশুরাম পৌর এলাকার প্রাণী সম্পদ হাসপাতাল সংলগ্ন দারুল আমান  মাদ্রাসার শিক্ষার্থী। তার পিতার নাম মোঃ ইউছুপ, সে পেশায় বাবুচ্চি। ইউছুপ কোলাপাড়া গ্রামের  প্রাণী সম্পদ হাসপাতাল সংলগ্ন ভাড়া বাসায় দুই ছেলে ও স্ত্রীকে থাকেন। তার বাড়ী কুমিল্লার লাঙ্গলকোর্ট এলাকায়।

পুলিশ ও পরিবার সুত্রে  জানা গেছে শুক্রবার সকালে নিহত ইয়াছিন নিখোঁজ হলে তাঁর পিতা মাতা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন। না পেয়ে শুক্রবার দুপুরে ইয়াছিনের সন্ধান ছেয়ে মাইকিং করেন।

পরে জৈনেক ব্যক্তি  নিহত ইয়ছিনের পায়ের জুতা দেখতে পেলে ইয়াছিনের পরিবারকে খবর দেয়। ইয়াছিনের পিতা মোঃ ইউছুফ স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবালের বাড়ীর উত্তর পাশে ডোবায় ওই শিশুর লাশ দেখতে পায়।

পুলিশ স্থানীয়দের সহযোগিতায় নিহত ইয়াছিনের লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুঃ খালেদ দাইয়ান জানান, শুক্রবার বিকেলে ওই শিশুর লাশ উদ্বার করা হয়েছে। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। ওই শিশুটি পানিতে ডুবে নাকি কেউ হত্যা করে ডুবায় ফেলে দিয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *