ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ফেনীতে ২৫ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফেনী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় ১৮ জুন শুক্রবার দুপুরে অভিযান পরিচালনা করে ২৫.৫কেজি গাঁজাসহ মোঃ সুজন (২৭) মাদক ব্যবসায়ী কে আটক করেছে র‌্যাব-৭। যার আনুমানিক মূল্য প্রায় ০৪লাক্ষ ০৮হাজার টাকা‌।

ফেনী র‌্যাব ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মাে. জুনায়েদ জাহেদী জানান, র‌্যাব গােপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রির উদ্দিশ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কস্থ ফ্লাইওভারের পাশে ফাইভেস্টার রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানী হাউজের সামনে অবস্থান করছে।উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ঢাকা চট্টগ্রাম মহাসড়স্থ ফ্লাইওভারের পাশে ফাইভেস্টার রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানী হাউজের সামনে অভিযান পরিচালনা করে।র‌্যাবের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই একটি ব্যাক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। র‌্যাব তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। এসময় তার সাথে থাকা দুইটি প্লাষ্টিকের বস্তার ভিতর থেকে ২৫.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার অনুমানিক মূল্য ০৪ লাখ ০৮ হাজার টাকা।

আটক কৃর্ত মাদক ব্যবসায়ী মোঃ সুজন (২৭) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার গান্ধাশ্রী গ্রামের মোঃ দেলোয়ার হোসেন ও মাতা নাছিমা বেগমের ছেলে।

আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *