ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ত্ব-হা কোথায় আছেন জেনেও সংবাদ সম্মেলন করেন দ্বিতীয় স্ত্রী
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজের ৮দিন পরে অবশেষে বাড়িতে ফিরেছে এসেছেন।সে এতদিন ব্যক্তিগত কারণে আত্মগোপন করেছিলের বলে ডিবিকে জানিয়েছে। তবে তার পরিবারের একটি সূত্রে থেকে জানা যায়, দ্বিতীয় স্ত্রীর সংবাদ সম্মেলনের দিনই ত্ব-হার অবস্থান সম্পর্কে জানত পরিবার। তার নিরাপত্তার স্বার্থে এ কথা গোপন করা হয়েছিল।

ত্ব-হাকে ডিবি হেফাজতে নেওয়ার পর শুক্রবার রংপুর মেট্রোপলিটন পুলিশের ক্রাইম ডিভিশনের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করেন। তিনি জানান, শুক্রবার বাড়িতে ফিরে আসার খবর পুলিশ জানতে পেরে তাকে পুলিশ হেফাজতে নেয়।

রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আবু ত্ব-হা মুহাম্মদ আদনান পারিবারিকভাবে ও মানসিক বিষাদগ্রস্থ ছিলেন। সে কারণে তিনি এতদিন আত্মগোপনে ছিলেন।

অনুসন্ধানে জানা গেছে, নিখোঁজ আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের সন্ধান ও অবস্থান আরও আগেই জানতে পারেন তাদের পরিবার। কিন্তু কোনো এক অজানা কারণে তারা সেটা গোপন রাখতে চেয়েছেন। ত্ব-হার পরিবারের এমন আচরণে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

প্রশ্ন উঠছে ত্ব-হা কী আত্মগোপনে ছিলেন? তার পরিবারের সদস্যরা কি চান না তিনি কোথায় ছিলেন এটা সাধারণ মানুষ জানুক? কিংবা তার নিখোঁজের বিষয়টি কী পারিবারিক কোনো বিরোধের কারণে? এমন অনেক প্রশ্নের জন্ম দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাধারণ মানুষের মনে।

জানা গেছে, ত্ব-হা’র স্ত্রী যেদিন সংবাদ সম্মেলন করেন সেদিনেই ত্ব-হা’র সন্ধান পান তার পরিবার। পুলিশি ঝামেলা হবে বলে তারা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

শুক্রবার সকালে গাইবান্ধা থেকে তার ব্যক্তিগত গাড়ি নিয়ে বগুড়ায় মোহাম্মদ ফিরোজ আলমকে নামিয়ে দিয়ে গাড়ি চালকসহ তারা তিনজন রংপুরে আসেন। আসার পথে মিঠাপুকুরের জায়গীর কাফ্রিখালে আব্দুল মুহিতকে নামিয়ে দিয়ে আবু ত্ব-হা মুহাম্মদ আদনান গাড়ি চালকসহ বেলা সাড়ে ১২টায় রংপুরে শশুড় বাড়িতে প্রথম স্ত্রীর কাছে ফিরে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *