ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
যশোরে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্তের নতুন রেকর্ড
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৯ জন ভারত ফেরত। এটি জেলায় একদিনের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। একই সময়ে মারা গেছেন ৪ জন। উচ্চঝুঁকির কারণে যশোরের পাঁচ পৌরসভা ও ৯টি ইউনিয়নে লকডাউন সম্প্রসারণ করা হয়েছে

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৬০৬ জনের নমুনা পরীক্ষা করে ২৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ শতাংশ। আর মারা গেছেন ৪ জন। এদের মধ্যে দুজন করোনা রোগী এবং অপর দুজন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১০৮ জন।

এদিকে করোনার শনাক্তের হার বৃদ্ধি পাওয়ায় আরও একটি করোনা ডেডিকেটেট হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। সদর হাসপাতালে করোনা রোগীর চাপ বৃদ্ধি পেলে হস্তান্তর করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *