ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ভারতে গত ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু ও শনাক্তের হার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ভারতে গত ২৪ ঘণ্টায় ৬২ হাজার ৪৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মারা গেছেন ১ হাজার ৫৮৭ জন। আজ শুক্রবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সবশেষ এ তথ্য নিয়ে ভারতে করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৭ লাখ ৬২ হাজার ৭৯৩। মারা যাওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৩ হাজার ৪৯০।

ভারতে টানা ১১ দিন ধরে ৫ শতাংশের নিচে করোনা রোগী শনাক্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ২৪ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় (বুধবার) এই হার ছিল ৩ দশমিক ৪৮ শতাংশ। মঙ্গলবার ৩ দশমিক ২২ শতাংশ। সোমবার ছিল ৩ দশমিক ৪৫ শতাংশ। রোববার ৪ দশমিক ৭১ শতাংশ।

দেশটিতে বুধবার ৬৭ হাজার ২০৮ জনের করোনা শনাক্ত হয়। মারা যান ২ হাজার ৩৩০ জন। মঙ্গলবার ৬২ হাজার ২২৪ জনের করোনা শনাক্ত হয়। মারা যান ২ হাজার ৫৪২ জন। সোমবার শনাক্ত হয় ৬০ হাজার ৪৭১ জন। মারা যান ২ হাজার ৭২৬ জন। রোববার শনাক্ত হয় ৭০ হাজার ৪২১ জন। মারা যান ৩ হাজার ৯২১ জন। শনিবার শনাক্ত হয় ৮০ হাজার ৮৩৪ জন। মারা যান ৩ হাজার ৩০৩ জন। গত শুক্রবার শনাক্ত হয় ৮৪ হাজার ৩৩২ জন। মারা যান ৪ হাজার ২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *