ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
স্বামী পরকীয়া লিপ্ত দেখে বিষপানে অন্তঃসত্ত্বা স্ত্রীর আত্মহত্যা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বান্দরবানের লামা পৌরসভায় ৫ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার দুপুর ২টায় নিজ বাড়িতে বিষপান করলে রাত ৮টায় চকরিয়া সরকারি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান নিহতের ছোট ভাই মো. তাছাদ্দেক হোসাইন।

বিষপানে মারা যাওয়া মরিয়ম আক্তার (২৮) লামা পৌরসভার ৯নং ওয়ার্ডের মো. নুরুজ্জামানের স্ত্রী ও পৌরসভার ৬নং ওয়ার্ডের মো. মোজাহের উদ্দিন ও আনোয়ারা বেগমের মেয়ে। মরিয়ম এক মেয়ে ও এক ছেলের জননী। নিহতের স্বামী মো. নুরুজ্জামান হরিণঝিরি এলাকার আবুল কালামের ছেলে।

নিহত মরিয়মের ভাই জানান, তার বোনজামাই মো. নুরুজ্জামানের সঙ্গে এক নারীর পরকীয়া সম্পর্ক ছিল। তাছাড়া স্বামীর সংসারে তার বোন পারিবারিক অশান্তিতে ছিলেন। গত দুই বছর বোনকে বাবার বাড়িতে পর্যন্ত আসতে দেয়নি। স্বামীর নির্যাতন ও তার পরকীয়া সম্পর্ক থাকায় রাগ করে সে বিষপান করেছেন তার বোন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুর ২টায় স্বামীর বাড়িতে মরিয়ম বিষপান করে। তাকে লামা সরকারি হাসপাতালে আনা হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়।

তখন রোগীর স্বজনরা তাকে পার্শ্ববর্তী চকরিয়া সিটি হাসপাতালে নিয়ে যান। সিটি হাসপাতালে চিকিৎসা না পেয়ে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।

লামা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নিহত গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *