ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ দালাল আটক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালালচক্রের ১৩ সদস্যকে আটক করেছে র‍্যাব।

বৃহষ্পতিবার (১৭ জুন) সকালে হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগ সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃত দালালরা হলো – নগরীর চরপাড়া এলাকা এনায়েত কবির (৪২), একই এলাকার মনোয়ার হোসেন (৪২), একই এলাকার রতন মিয়া (৪৫), মনির হোসেন (৩৭), মাসুদুল করিম, দিঘারকান্দা এলাকার ফিরোজ মিয়া (৫০), মাসকান্দা এলাকার আলাল উদ্দিন (৬০), দিঘারকান্দা এলাকা নজরুল ইসলাম (৪০), সদরের সিরতা এলাকার আলা উদ্দিন (৫৫), বাঘমারা এলাকার এলাকার টুটুল আহমেদ শরীফ (৩৭), সদরের বোরর চর এলাকার সোহেল মিয়া (৩১), কালীবাড়ি এলাকার আলমগীর হোসেন (৪২), বড়বিলা এলাকার আদাদুল ইসলাম (২৭) ।

আটককৃতরা সবাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এম্বুলেন্স সিন্ডিকেটের দালাল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *