ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মেহেরপুরে অবসরে যাওয়া পুলিশ কর্মকর্তাকে সুসজ্জিত গাড়িতে বিদায়
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মেহেরপুরে অবসরে যাওয়া পুলিশ কর্মকর্তাকে সুসজ্জিত গাড়িতে বিদায় জানিয়েছেন মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি।

বাংলাদেশ পুলিশে দীর্ঘ প্রায় ৪০ বছর চাকুরীজীবন সমাপ্ত করে পিআরএল এ যাওয়া সহকর্মীর বিদায় বেলায় আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে নিজ বাড়ি পৌঁছে দিলেন তিনি।

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে মেহেরপুর জেলা থেকে অবসর উত্তর ছুটি (পিআরএল), গমণকারী পুলিশ পরিদর্শক সশস্ত্র জামিরুল ইসলাম সততা, সুনাম ও দক্ষতার সাথে চাকরি জীবন শেষ করে অবসর গ্রহণ করায় মেহেরপুর জেলা পুলিশ সুপার তাকে উপহার সামগ্রী ও ক্রেস্ট প্রদান করেন। আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত পুলিশ পিকআপ গাড়িতে করে তার নিজ বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর পৌঁছে দেওয়া হয়। তিনি মেহেরপুর পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

অবসরে যাওয়া পুলিশ কর্মকর্তা জামিরুল ইসলাম এমন সম্মানজনক বিদায় পেয়ে পুলিশ সুপার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানান।  এসময় তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। একজন পুলিশ সদস্যের বিদায় বেলায় এমন মহতী উদ্যোগ নেয়ার ফলে মেহেরপুর জেলা পুলিশের প্রত্যেক পুলিশ সদস্যের মনোবল বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *