ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
রাবির প্রাধ্যক্ষ পরিষদের নতুন আহ্বায়ক ড. আরিফুর রহমান
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাধ্যক্ষ পরিষদের নতুন আহ্বায়ক হিসেবে যোগদান করেছেন বিশ্ববিদ্যালয় শাহ্ মখদুম হলের প্রাধ্যক্ষ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফুর রহমান।

আজ বুধবার (১৬ জুন) বিকেল ৫ টায় অনলাইনে প্রাধ্যক্ষ পরিষদের এক সভায় নতুন আহ্বায়কের কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্যবিদায়ী আহ্বায়ক ও রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোবাররা সিদ্দিকা।

পরিষদে জ্যেষ্ঠতার ভিত্তিতে এ দায়িত্বে নিযুক্ত হন ড. আরিফুর। আগামী তিন মাসের জন্য এ দায়িত্ব পালন করবেন তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *