ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নীলফামারী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বিশেষ আলোচনা সভা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

অভিন্ন মানদণ্ডের আলোকে পুরস্কার প্রদানের জন্য পুলিশ সুপার নীলফামারী মহোদয়ের সভাপতিত্বে বিশেষ আলোচনা ‌সভা অনুষ্ঠিত।

সোমবার (১৪ জুন/২০২১) তারিখ পুলিশ সুপারের কার্যালয় নীলফামারীর কনফারেন্স রুমে রাত ০৮ ঘটিকায় পুলিশ সুপার, নীলফামারী জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম ‌‌মহোদয়ের সভাপতিত্বে বিশেষ আলোচনা সভায়

বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদা সদস্যদের তাদের কর্মকান্ডের উপর বিবেচনা করে অভিন্ন মানদণ্ডের আলোকে পুলিশ সদস্যদের পুরস্কার প্রাপ্তিতে ত্রৈমাসিক কাজ যথাযথ মূল্যায়ন পূর্বক তৈরীর ওপর বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অভিন্ন মানদণ্ডের আলোকে পুরস্কার প্রদানের জন্য বিশেষ আলোচনা ‌সভায় উপস্থিত ছিলেন জনাব লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), নীলফামারী,জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর),নীলফামারী সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *