ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, এগিয়ে মেয়েরা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রোববার সন্ধ্যা ৭টায় মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে প্রেস ব্রিফিং থেকে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

ফলাফলে দেখা যায়, মোট নির্বাচিত হয়েছে ৪ হাজার ৩৫০ জন। নির্বাচিতদের মধ্যে মহিলা পুরুষ অনুপাত ৫৪ঃ৪৬ (মহিলা ২৩৪১ ও পুরুষ ২০০৯)।  চলমান শিক্ষাবর্ষ থেকে নির্বাচিত সংখ্যা ৩ হাজার ৯৩৭ জন ও পূর্ব শিক্ষাবর্ষ থেকে নির্বাচিত সংখ্যা ৪১৩ জন।  মোট পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা  ৪৮ হাজার ৯৭৫ জন ( মোট পরীক্ষার্থীর ৩৯.৮৬%)।

এবারের মেডিকেলের ভর্তি পরীক্ষার ফলাফলে মেধা তালিকায় প্রথম হয়েছে মিশোরী মুনমুন (রোল নং-২৫০০২৩৮)।  মোট প্রাপ্ত নম্বর ২৮৭.২৫(ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে ৮৭.২৫)। নির্বাচিত কলেজ-ঢাকা মেডিক্যাল কলেজ।

গত শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন, যারমধ্যে অংশগ্রহণ করেছে ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন। অনুপস্থিতির সংখ্যা ৬ হাজার ৮২ জন।  মহামারী করোনার কারণে সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবার ১৯টি কেন্দ্র এবং ৫৫টি ভেন্যুতে পরীক্ষা গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *