ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মাদারীপুরে ট্রাকচাপায় ২ জন নিহত, আহত ১
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচর এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরো একযাত্রী গুরুতর আহত হন। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর গ্রামের শহীদুল বেপারীর ছেলে আব্দুর রহমান (২০) ও শরীয়তপুরের সখীপুর উপজেলার দিদারুল হাওলাদারের ছেলে ইসমাইল হাওলাদার (২৫)। গুরুতর আহত যাত্রী হচ্ছেন কুমিল্লার মেঘলা উপজেলা শাসসুল হকের ছেলে আলমগীর (২৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে মধ্যচর এলাকায় মাদারীপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাকের সাথে শরীয়তপুর থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই দুজন মোটরসাইকেল আরোহী মারা যায়। অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ ট্রাক ও দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি থানায় নিয়ে আসে। মৃতদেহ ময়নাতদন্তের জন্যে মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান, দুঘর্টনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক কৌশলে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *