ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
আমতলীতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ববরগুনার আমতলী পৌর এলাকায় সভা-সমাবেশ মানববন্ধন নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে আমতলী উপজেলা প্রশাসন। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৪৪ ধারা জারি করা হয়।

১৫ তারিখ বিকাল ৫টায় আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান স্বাক্ষরিত পত্রে জানা যায়, ১৬ জুন বুধবার আমতলী উপজেলা পরিষদের সামনে একাধিক রাজনৈতিক সংগঠন কর্তৃক একই সময়ে মানববন্ধন বিক্ষোভ মিছিল করার সম্ভাবনা রয়েছে। সেহুতে ১৫.৬.২১ ইং তারিখের ১৫০৪ নং স্মারকের আমতলী থানার পত্রের মাধমে জ্ঞাত হয়ে মানববন্দন বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আমতলী পৌর এলাকায় অননুমোদিত লোকের প্রবেশ ঘটিয়ে মানুষের জীবন ও স্বাস্থ্য নিরাপত্তায় বিপদের আশঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার শঙ্কা রয়েছে।ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি ও আইনশৃংখলা পরিস্থিতির অবনতির আশংকা থাকায় ১৬ জুন বুধবার সকাল থেকে রাত ১২ টা পর্যন্ত আমতলী পৌরসভা এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করে সব ধরনের অননুমোদিত লোকের প্রবেশ, সমাবেশ ও মাইক/লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *