ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মেহেরপুরে তালাভেঙ্গে অটো চুরি, একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা যুবক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মেহেরপুরের গাংনীতে রাতের আধারে তালাভেঙ্গে ব্যাটারী চালিত অটো চুরির ঘটনা ঘটেছে।

সোমবার দিবাগত মধ্যরাতে গাংনী উপজেলার বাদিয়াপাড়ায় এ চুরির ঘটনা ঘটে। অটোর চালক রনি ইসলাম উপজেলার ওই গ্রামের আয়নাল হকের ছেলে। অটো হারিয়ে দিশে হারা হয়ে পড়েছে রনি। বিভিন্ন এলাকার সিসি ক্যামেরা চেক করতে ছুটে চলেছে এক এলাকা থেকে অন্য এলাকায়। রনির মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়েছে।

অটোর মালিক রনি ইসলাম জানায়, প্রতিদিনের ন্যায় অটো চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ি। সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখি অটো নেই।

রনি আরো বলে, আমার মা মারা গেছে প্রায় দুই বছরে হল। মা মারা যাওয়ার পর থেকে বাবা আর খোঁজ রাখে না। আমার ছোট ভাই কলেজে পড়ে। অটোর বাকি পরিশোধের জন্য ৩০ হাজার টাকার ঋণ করেছি। অটো চালিয়ে ছোট ভায়ের লেখাপড়ার খরচ দিয়ে, ঋণের কিস্তি পরিশোধ করে কোন রকমে সংসারটা চালিয়ে আসছিলাম। এটাই আমার পরিবারের একমাত্র সম্বল। অটোটি হারিয়ে আমি অসহায় হয়ে পড়েছি।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান,  এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *