ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মিঠাপুকুরে সুরঙ্গ খুঁড়ে ব‍্যাংক ডাকাতির চেষ্টা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাটে সোনালী ব্যাংক শাখায় ডাকাতির জন্য পাশের একটি মাদ্রাসার কক্ষ থেকে ব্যাংক বরাবর সুড়ঙ্গ খোঁড়া হয়েছে। তবে সেটি স্থানীয়দের নজরে আসায় পরিকল্পনাটি বাস্তবায়ন করতে পারেনি চক্রান্তকারীরা।

১৪ জুন সোমবার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নে জায়গীরহাট এলাকায়। এ ঘটনায় ওই ব্যাংকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জানা যায়, ওই ব্যাংকের পাশে ফখরুল উলুম সিনিয়র মাদ্রাসা আছে। সেই মাদ্রাসার একটি কক্ষে কে বা কারা দুই তিনদিন আগে একটি বড় গর্ত খোড়ে। যেটি সুড়ঙ্গ আকৃতির।

এবং যেখানে সুড়ঙ্গটি খোঁড়া হয়েছে তার পাশে বড় পাকা রাস্তা আছে। সেই রাস্তার পরেই একটি সেফটি ট্যাংক তারপরে ব্যাংকটি। স্থানীয়রা জানায়, করোনার কারণে মাদ্রাসাটি বন্ধ। স্থানীয় ছেলেরা ওই মাদ্রাসার মাঠে ফুটবল খেলতেছিল। খেলার একপর্যায়ে বল আনতে গিয়ে একটি ছেলে সুড়ঙ্গটি দেখতে পায়। পরে সন্ধ্যায় ছেলেটি তার বাবাকে বিষয়টি জানায়। ওই কিশোরের বাবা সন্ধ্যায় বাজারে এসে ঘটনাটি বলে। এরপর স্থানীয়রা সেটি দেখতে যায়। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ এবং ব্যাংকের ম্যানেজার সামিউল ইসলামও ঘটনাস্থলে আসেন।

মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, সুড়ঙ্গটি খুঁড়ে ব্যাংক পর্যন্ত যেতে পারলে হয়তো একটা বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটতো। সুরঙ্গ আবিষ্কারের পর ব্যাংক কর্তৃপক্ষ সেখানে নিরাপত্তা জোরদার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *