ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
টাঙ্গাইলে বিভিন্ন সংগঠনের শ্রমিকদের কর্মবিরতি বিক্ষোভ ও মিছিল 
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া, টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ছোট

মনির এমপি’কে নিয়ে মিথ্যা সংবাদ সম্মেলন করা ও জেলা রিক্সা, হোটেল শ্রমিকদের উপর হামলা এবং হুমকির প্রতিবাদে কর্মবিরতি বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের আয়োজনে সোমবার (১৪জুন) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-২ (গোপালপুর,ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ছোট মনির,

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, বাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক চিত্র রঞ্জন সরকার, পৌর কাউন্সিলর আমিনুর রহমান আমিন, আতিকুর রহমান মোর্সেদ প্রমুখ। এসময় বক্তারা শ্রমিকদের উপর হামলা হয়রানি বন্ধ ও মুক্তিযোদ্ধা ফারুক আহমদের হত্যাকারীদেরদৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *