ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ঠাকুরগাঁও স্বাস্থ্য বিভাগকে করোনা সামগ্রী দিলো আ.লীগ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য বিভাগকে চিকিৎসার জন্য করোনা সামগ্রী দিয়েছে আওয়ামী লীগ।রোববার  (১৩ জুন) বিকেলে করোনা সামগ্রী বিতরণ উপলক্ষে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফিরোজ জামান জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু, আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ রকিবুল আলম চয়ন প্রমুখ।

এসময় জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন,  ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷

বক্তব্যরা বলেন,  করোনা মহামারিতে আজ সারা দেশ আক্রান্ত । দিন দিন বেড়েই চলছে আক্রান্ত সেই সাথে মৃত্যু। আজকে জাতির জনকের কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় বিনিদ্রভাবে কাজ করে যাচ্ছেন। সেই সাথে সরকারের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন জনগণকে সহযোগিতা করে যাচ্ছে। তারাই ধারাবাহিকতায় আজকে আমাদের জেলা স্বাস্থ্যবিভাগে কিছু করোনার সামগ্রী দেয়া হয়েছে।

আলোচনা সভা শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির পক্ষ থেকে পাঠানো অক্সিজেন সিলিন্ডার সহ বিভিন্ন প্রকার করোনা সামগ্রী জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসকদের হাতে তুলে দেন আওয়ামী লীগ নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *