ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর উপহার ভুমিহীনদের গৃহ নির্মান কাজ পরিদর্শন করলেন উপ-পরিচালক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফরিদপুর জেলার নগরকান্দায় দ্বিতীয় ধাপে স্বপ্ননীড়ে যাচ্ছে আরো ১শত ১০ টি ভূমি ও গৃহহীন পরিবার তারা পাবে মাথা গুজার ঠাই। ইতিমধ্যে এসব নতুন ঘরের কাজ শুরু হয়েছে।

২য় ধাপের এ সব ঘরের নির্মান কাজ দেখতে রবিবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নির্মানাধীন মোট ১ শত ১০ টি  ঘর পরিদর্শন করেন, ফরিদপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ আসলাম মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী অফিসার জেতি প্রু, সহকারী কমিশনার (ভুমি) আহসান মাহমুদ রাসেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুনাহার রিটা, কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু, প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *