ভৈরবের শীর্ষ ইয়াবা কারবারি চায়নাকে ইয়াবাসহ গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। সে পঞ্চবটি (বউ বাজার ) এলাকার আমান উল্লাহর স্ত্রী। রবিবার সন্ধায় পুলিশ মাদক বিরোধি বিশিষ অভিযান চালিয়ে চায়নাকে তার বাড়ি থেকে আটক করা হয়।
এ সময় তার স্বামী আমান উল্লাহ সহ কাজল ও রাকিব নামে আরো ২ মাদক কারবারিকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের নিজ হেফাজতে রাখা ৫৫ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিশেষ ক্ষমতায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, মদক নির্মূলে ভৈরবে মাদক বিরোধি পুলিশের বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে রবিবার সন্ধায় ভৈরব – কুলিয়ারচর সার্কেল সিনিয়র সহকারি এ এস পি রেজুয়ান দীপু ও ভৈরব থানার অফিসার ইনচার্জ মো ঃ শাহিন সঙ্গিয় ফোর্স নিয়ে পঞ্চবটি বউ বাজার এলাকায় চায়নার বাড়িতে অভিযান চালায়।
এ সময় চায়না ও তার স্বামী আমান উল্লাহসহ কাজল ও রাকিব নামে আরো ২ মাদক কারবারিকে আটক করা হয়। ইতিপুর্বে চায়নার বিরুদ্ধে ভৈরব থানায় বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে। আটককৃত ৪ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে কিশোরগঞ্জ আদালতে পাঠায়ে। ভৈরবে মাদক নির্মূল করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে
Leave a Reply