ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
জগন্নাথপুরে ঘর বানাতে বাধা দেয়া নিয়ে সংঘর্ষে আহত ৫
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের জগন্নাথপুরে নতুন ঘর বানাতে বাধা দেয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন, পাভেল মিয়া (১৬), জমির আলী (৫৫), লুৎফুর রহমান (৩০), মনোহর আলী (৪৫) ও রোসন আলী। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া পূর্বপাড়া গ্রামে।

স্থানীয়রা জানান, ১৩ জুন রোববার সকালে নিজ বসত ভিটায় নতুন ঘর বানানোর কাজ করান লপজান বেগম নামের এক নারী। এ সময় রোসন আলী বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে রোসন আলী পক্ষের হামলায় নারী পক্ষের পাভেল মিয়া, জমির আলী, লুৎফুর রহমান ও মনোহর আলী গুরুতর আহত হন। এর মধ্যে গুরুতর আহত পাভেল মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *