ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে এ্যাডভোকেসী নেটওয়ার্কের সাথে আদিবাসী ও দলিত নেতৃবৃন্দের মতবিনিময়
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ঠাকুরগাঁও জেলায় স্বাস্থ্যবিধি মেনে  ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা পর্যায়ে বিভিন্ন এ্যাডভোকেসী নেটওয়ার্কের সাথে আদিবাসী ও দলিত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১৩ জুন রোববার পৌর শহরের গোবিন্দনগরস্থ প্রেমদীপ প্রকল্প কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের আয়োজনে ও হেকস্ ইপারের সহযোগিতায় মতবিনিময় সভায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবের  সভাপতি ও ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নেটওয়ার্ক অফ নন-মেইনস্ট্রিমড মার্জিনালাইজ্ড কমিউনিটিজ (এনএনএমসি)’র সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক এ. আর খলিলুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের রংপুর বিভাগীয় বিশেষ প্রতিনিধি এ্যাড. জাহিদ ইকবাল, এনএনএমসি’র সদস্য প্রফুল্ল চন্দ্র রায়, আশরাফ আলী, মাহাবুবুর রশিদ, প্রেমদীপ প্রকল্প সমন্বয়কারী সেরাজুস সালেকিন, প্রকল্প টিভেট এন্ড ইয়্যুথ ডেভেলপমেন্ট অফিসার মো: শাহীন, প্রকল্পের ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা ম্যানেজার ঝরনা বেগম, আদিবাসী ও দলিত নেতা রাজু বাসফোর প্রমুখ। সভায় জাতীয় আদিবাসী পরিষদ, ঠাকুরগাও জেলা শাখা, আদিবাসী ছাত্র পরিষদ, বাংলাদেশ আদিবাসী উড়াও ছাত্র সংগঠন ও হরিজন ঐক্য পরিষদ ঠাকুরগাও এর প্রতিনিধিবৃন্দ এবং ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বিভিন্ন আদিবাসী ও দলিত কমিউনিটির গ্রাম উন্নয়ন কমিটি’র নেতৃবৃন্দ অংশ নেন। এতে আদিবাসী ও দলিত কমিউনিটির বিভিন্ন সমস্যা ও সমাধানের পথ নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য: হেকস্ ইপারের সহযোগিতায় এ অঞ্চলের আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও জীবন মান উন্নয়নের মাধ্যমে সমাজের মুল শ্রোতধারায় সম্পৃক্ত করনের কাজ করছে ইএসডিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *