করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ঠাকুরগাঁও জেলায় মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
১৩ জুন রোববার পৌর শহরের বিভিন্ন স্থানে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে সচেতনতামূলক প্রচারণায় অংশ নেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ৫০ বিজিবির উপ অধিনায়ক মেজর মো: মুজাহিদুল ইসলাম, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফিরোজ জামান জুয়েল, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন সহ ঠাকুরগাঁও জেলা প্রশাসন, আ’লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্বাস্থ্যবিভাগের বিভিন্ন কর্মকর্তাগণ অংশ নেন।
এ সময় জনসাধারণের মাঝে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
Leave a Reply