ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ময়মনসিংহে আঠা জাতীয় নেশা দ্রব্যসহ কিশোরের লাশ উদ্ধার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ময়মনসিংহের ত্রিশালে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত ৮টার পর থেকে নিখোঁজ ছিল ওই কিশোর।নিখোঁজের ১১ ঘন্টা পর ডোবা থেকে লাশ উদ্ধার করে।

নিহত কিশোরের নাম রিফাত মিয়া (১৩)। সে ত্রিশাল উপজেলার দরিল্লা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

এসময় পুলিশ মরদেহের পাশ থেকে বিড়ির প্যাকেট, গ্যাস লাইটার ও আঠা জাতীয় নেশার দ্রব্যের (পেস্টিং) একটি প্লাষ্টিকের কৌটা জব্দ করে পুলিশ।

রোববার (১৩ জুন) বেলা ১১টায় উপজেলার কাঠাল ইউনিয়নের তেতুলিয়া পাড়া গ্রামের মিলন বাজার এলাকার পাশের একটি ডোবা থেকে রিফাতে মরদেহ উদ্ধার করা হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন,

মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন,ধারণা করা হচ্ছে, রিফাতকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।শনিবার (১২ জুন) বিকেল ৫টায় রিফাত মিলন বাজার যাবে বলে বাড়ি থেকে বের হয়। রাত ৮টায় তাকে বাড়ির পাশে দেখা যায়। এরপর সে রাতে আর বাড়িতে ফেরেনি।

পরে রোববার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় একজন গরুর ঘাস কাটতে গেলে মিলন বাজারের পাশে ডোবায় রিফাতের মরদেহ দেখেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *