ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
চট্টগ্রামে একদিনে করোনায় ২ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দুজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৬৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার প্রায় ৯ শতাংশ। আজ রোববার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৪ হাজার ৮০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৬৪২ জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭৪১টি নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৫৯ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের দুজনই উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৫৩ জন নগরের। বিভিন্ন উপজেলায় মারা গেছেন ১৮৯ জন।

আগের দিন শনিবার চট্টগ্রামে করোনায় দুজন মারা যান। এদিন ১ হাজার ৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। ১৫৮ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল প্রায় ১৬ শতাংশ।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় সংক্রমিত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *