ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
শালা-দুলাভাইয়ের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ২০
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

লাখাইয়ে তুচ্ছ ঘটনা করে দুই দলের মধ্যে সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়েছে    উপজেলা সদর ও থানা সংলগ্ন এলাকা ভাদিকারা গ্রামে মাটির তৈরী চুলা ভাঙ্গা কেন্দ্র করে শালা-দুলাভাইর লোকজনের মধ্যে  গতকাল   শনিবার ১২ জুন  বিকাল সাড়ে ৫ টার দিকে সংঘর্ষে ঘটে।

সংঘর্ষে  উভয় পক্ষের  ২০ জন আহত হয়েছেন।  আহতদের মাঝে নয় জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে  কর্তব্যরত চিকিৎসক তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের জামাল মিয়ার বাড়ির মাটির তৈরী চুলা একই গ্রামের গ্রাম  সম্পর্কে শালা মঈন উদ্দিনের লোকজন ভেঙ্গে ফেলে।এ নিয়ে তাদের মধ্যে  কথা কাটাকাটি এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে  ।এতে ২০ জন আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লাখাই থানার (ওসি) তদন্ত মহিউদ্দিন সুমন ঘটনাটি নিশ্চিত করে বলেন. পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *