বরগুনার পাথরঘাটায় গাব গাছে ঝুলন্ত অবস্থায় বেলায়েত হােসেন হাওলাদার ( ৭১ ) নামে এক বৃদ্ধ মরদেহ উদ্ধার করেছে পাথরঘাটা থানা পুলিশ।
আজ শনিবার (১২ জুন) সকাল দশটার দিকে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া ৮ নম্বর ওয়ার্ড থেকে পুলিশ লাশ উদ্ধার করে। বেলায়েত হােসেন হাওলাদার একই গ্রামের মৃত আব্দুর রহিম হাওলাদারের ছেলে ।
এর আগে সকাল আটটার দিকে বেলায়েত হোসেনের পুত্রবধূ আয়শা প্রথম তার শ্বশুরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়ে । সে ডাক চিৎকার দিলে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে , সকালে বেলায়েত হােসেনের পূত্রবধু ঘুম থেকে উঠে বাড়ির সামনে গেলে হঠাত তার শ্বশুরকে বাড়ির সামনের রাস্তার পাশের গাব গাছের সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয় ছুটে আসেন । পরে পাথরঘাটা থানায় খবর দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রশি কেটে লাশ উদ্ধার করা হয়। তবে এটি আত্মহত্যা না হত্যা বিষয়টি নিয়ে ঘোরপাক খাচ্ছে পুলিশ।
মৃত বেলায়েত হোসেনের পুত্রবধূ আয়শা বেগম জানান, তার শশুর দুবার স্টোক করেছে এবং দীর্ঘ দিন মানসিক রোগে ভুগছিল।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল তোফায়েল হোসেন সরকার দৈনিক ডাককে জানান, আত্মহত্যা না হত্যা এটা নিয়ে সন্দেহ রয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে।
Leave a Reply