ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
শ্রীপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

গাজীপুরের শ্রীপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত  সামসুল হক বিএসসি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে উপজেলার মাওনা সরকার বাড়িতে এ সেবা প্রদান করা হয়েছে।

অগ্রনী ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব সামসুল হক বিএসসি গতবছর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করার পর তাকে স্মরণীয় করে রাখতে তার পরিবারের পক্ষ থেকে সামসুল হক বিএসসি কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়। ওনার প্রথম মৃত্যুবার্ষিকীতে তার ছোট ছেলে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জান্নাতুল নাঈম ইমনের তত্ত্বাবধানে সকাল ৯ টা থেকে বিকাল ৫টা টা পর্যন্ত মেডিসিন, গাইনী, শিশু, চক্ষু, দন্ত ও জেনারেল ৯ জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা ও ৩৫ জন সেচ্ছাসেবীদের মাধ্যমে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

সামসুল হক বিএসসির ছোট ভাই আবুল বাশার, এবং বড় ছেলে ইন্জিনিয়ার জাহিদুল হক সুমন বলেন, আমরা সমাজের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার নিয়ে শামসুল হক বিএসসি কল্যাণ ট্রাস্ট গঠন করেছি। আমরা সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *