ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
শরীয়তপুর সরকারি কলেজ রোভার স্কাউটের হাইকিং ও দীক্ষা অনুষ্ঠিত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

শরীয়তপুর সরকারি কলেজের রোভার স্কাউট গ্রুপের হাইকিং ও দীক্ষা অনুষ্ঠান-২০২১ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুন) বিকেল ৪টায় শরীয়তপুর সরকারি কলেজের প্রাঙ্গনে এ অনুষ্ঠান এবং এক আলোচনা সভা হয়।

এ সময় কলেজটির অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, ইতিহাস বিভাগের প্রফেসর মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *