ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মেহেরপুরে সাংবাদিক ও ক্লিনিক মালিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী পুলিশ ক্যাম্পের পাশে ক্লিনিক মালিক ও সাংবাদিক নুহু বাঙ্গালীর বাড়িতে দুর্ধর্ষ  চুরি হয়েছে।

০৯/০৬/২১ ইং বুধবার দুপুরে চোর বাড়ির মুল ফটকের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। চোর আলমারী ভেঙ্গে নগদ সাড়ে ১২ হাজার টাকা ও একটি স্যামসাং স্মার্ট ফোন চুরি করে পালিয়ে যায়।

সাংবাদিক নুহু বাঙ্গালী জানান, তিনি তার সোনার বাংলা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ও তার স্ত্রী বামন্দী কমিউনিটি ক্লিনিকে কর্মরত ছিলেন। সবার অনুপস্থিতিতে চুরি করে পালিয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, চুরির ব্যাপারে তিনি কিছুই জানেন না। ক্যাম্প পুলিশের মাধ্যমে খবর নিয়ে চোর সনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *