ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নওগাঁর পত্নীতলায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নওগাঁর পত্নীতলায়  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাওন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পত্নীতলা  ইউনিয়নের বালুঘা গ্রামের  মেহরাবের ছেলে। বুধবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার প্রতি দিনের ন্যায় তাদের বাড়ীতে অটো চার্জারে চার্জ দেওয়া ছিল,রাত ১ টার দিকে  শাওন ওই অটো চার্জার এর পাশ দিয়ে টয়লেটেযাওয়ার সময় অসাবধানতা বসত  হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তারা বাবা ছেলে ও-ই অটো চালাতেন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পত্নীতলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন  ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *