ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
পাবনা চাটমোহর সমাজ বাজারে পলাশ হত্যা মামলার আসামী আটক ৪
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

পাবনা পলাশ এর মৃত দেহ চাটমোহর থানাধীন নিমাইচড়া ইউনিয়নস্থ সমাজ বাজারের দক্ষিণ পার্শ্বে সরকারী খালের তীরে কাদা মাটি দিয়ে ঢেকে রাখাবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার সংক্রান্তে চাটমোহর থানার মামলা নং-১৬, তারিখ-২০/০৩/২০২১ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

মলার ঘটনার পরে গ্রেফতারকৃত আসামী আনোয়ার ও মিঠু নিজেদেরকে জড়িয়ে পলাতক আসামী ১, মোঃ মোজাম্মেল হক (৪৮)২, মোঃ আব্দুল আলীম (৩০), ৩, মোঃ শাহাদৎ হোসেন (২৭) ৪, মোঃ শাহিন আলম (২৫), সর্ব সাং-খন্দবাড়িয়া, থানা-চাটমোহর, জেলা-পাবনা আসামিদের নাম উল্লেখ করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করেন। ঘটনার পর হতেই উপরোক্ত চার জন আসামী পলাতক ছিল।

ইং ০৮/০৬/২০২১ তারিখ চাটমোহর থানা এলাকায় সহ পার্শ্ববর্তী ভাঙ্গুড়া থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চারজন আসামীদের গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *