ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
পাথরঘাটায় একসাথে জন্ম তিন শিশুর
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বরগুনার পাথরঘাটায় একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিলেন রাহিমা বেগম (৩১)  নামে এক নারী। একসাথে জন্ম নেয়া তিন পুত্র সন্তান রহমাত উল্লাহ , বরকত উল্লাহ ও নেয়ামত উল্লাহ তাদের কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানাে হয়েছে।

রাহিমা বেগম পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামের মিরাজ হােসেনের স্ত্রী। মিরাজ হােসেন একজন মৎস্য শ্রমিক। এর আগেও মিরাজ রাহিমা দম্পত্তির দুটি মেয়ে সন্তান রয়েছে।

মঙ্গলবার (৮ জুন)  সন্ধ্যায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ও শিশু বিষয়ক ডাঃ আয়শা সিদ্দিকার পরামর্শে তাদের কে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানাে হয়েছে বলে জানিয়েছেন শাপলা ক্লিনিক এর ব্যবস্থাপক মাে.মিলন।

এর আগে মঙ্গলবার (৮ জুন) সকাল সাড়ে আটটার দিকে পাথরঘাটার বেসরকারি শাপলা ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিন পুত্র সন্তান জন্ম দিলেন রাহিমা বেগমের।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কর্মকর্তা ডাঃ বশির আহমেদ জানান, পূর্ণ গর্ভধারণের আগে বাচ্চা জন্ম হওয়াতে তিন জনের জীবন ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন।

এদিকে জন্ম নেয়া অসুস্থ রহমাত উল্লাহ , বরকত উল্লাহ ও নেয়ামত উল্লাহর জন্য দোয়া চেয়েছেন মা রহিমা বেগম। সন্তানের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়ােজন যা তাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয় । বলে জানিয়ে সকলের সহযােগিতাও কামনা করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *