ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
সিরাজগঞ্জে যমুনা নদীতে নৌকাডুবে ২ বোনের মৃত্যু, নিখোঁজ এক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনায় ২ শিশুর বমৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে এক যাত্রি।

নিহতরা হলো, শাহজাদপুর উপজেলার পাঁচবাংলা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (৪), ও তার বোন তাসলিমা (৪ মাস)। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ মোহাম্মদ শামসুজ্জোহা ও চৌহালী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (৮ জুন)  বিকেল চারটার দিকে চৌহালী উপজেলার জোতপাড়া নৌকাঘাট থেকে নারী ও শিশু সহ ১৫ জন যাত্রি নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা শাহজাদপুর উপজেলার জড়তা স্কুল ঘাটের দিকে রওনা হয়।

নৌকাটি জোতপাড়া ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার দুরে গিয়ে যমুনা নদীর তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যান্য নৌকার চালক ও যাত্রিদের সহায়তায় নারীসহ ১২ যাত্রী তীরে উঠে আসে। তীরে উঠে আসার আগেই এক নারীর সাথে তার দুই মেয়ে তানিয়া ও তাসলিমার মৃত্যু হয়। নৌকায় থাকা যাত্রীরা দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় এখনো এক জন নিখোঁজ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *