ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ধোবাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ময়মনসিংহের ধোবাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে দূরন্ত বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার  ৮ জুন সকাল ১০ঘটিকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৮জন শিক্ষার্থীদের মাঝে ১৮টি  বাইসাইকেল বিতরণ করা হয়।

বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।

উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামানের সভাপতিত্বে

বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান এডওয়ার্ড নাফাক, সাধারণ সম্পাদক এক্সিভিশন বনোয়ারী।এছাড়াও স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *