ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
গোলাপগঞ্জে ছাগল চুরি করে পালানোর সময় গ্রেপ্তার ৩
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

গোলাপগঞ্জে ছাগল চুরি করে নিয়ে পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন তিন ব্যক্তি। সোমবার দুপুরে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কোনাচর বাজার থেকে আটক করে তাদের গোলাপগঞ্জ থানায় নিয়ে আসেন স্থানীয়রা। জিজ্ঞাসাবাদ শেষে মামলা রুজু করা হয়। বর্তমানে তারা পুলিশী হেফাজতে রয়েছেন।

আটককৃতরা হলেন, উপজেলার আমুড়া দক্ষিণপাড়া গ্রামের মৃত মছব্বির আলীর ছেলে আব্দুল আহাদ কটই (৩৫), নিজ আমুড়া এলাকার খোর্শেদ আলীর ছেলে তানহার আহমদ দিনার (২৫), আমুড়া উত্তরপাড়া গ্রামের সাহেদ আহমদের ছেলে জহির আহমদ (২০)।

জানা যায়, দুপুর আড়াইটার দিকে দক্ষিণ লক্ষীপাশা এলাকার মুজিবুর রহমানের বাড়ির আঙ্গিনা থেকে ২টি ছাগল চুরি করে নিয়ে যায় তারা। পরে পিছু নিয়ে গাড়িসহ তাদের পাকড়াও করেন স্থানীয়রা। এসময় তাদের থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় দক্ষিণ লক্ষীপাশা গ্রামের মৃত আখলিছ আলীর ছেলে মৃজিবুর রহমান (৪৫) বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় একটি মামলা (নং-১২) দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ বলেন অভিযুক্ত তিনজনকে আটক করে থানায় নিয়ে আসেন স্থানীয়রা। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল সকালে তাদের আদালতে প্রেরন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *