বাগেরহাটের শরণখোলায় প ম শ্রেণির ছাত্রীকে (১১) যৌন হয়রানির অভিযোগে শহিদুল হাওলাদার (৪৫) নামে এক প্রধান শিক্ষকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ছাত্রীর বাবা বাদী হয়ে শরণখোলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এ অভিযোগের ভিত্বিত্বে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে আদালতে সোপর্দ করেছে।
ঘটনাটি ঘটেছে গত ৩ জুন সকাল পৌনে ১০টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের ৪৭নম্বর শরণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিজ অফিস কক্ষে।
অভিযুক্ত শহিদুল হাওলাদার ওই ইউনিয়নের বগী-চালিতাবুনিয়া গ্রামের মৃত আ. কাদের হাওলাদারের ছেলে। ভিকটিমের বাড়িও একই ইউনিয়নের সোনাতলা গ্রামে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনারদিন সকালে ফোন করে প্রধান শিক্ষক শহিদুল হাওলাদার প ম শ্রেণির রেজিস্ট্রেশনের জন্য জন্ম নিবন্ধন সনদ ও মা-বাবার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নিয়ে স্কুলে যেতে বলেন ছাত্রীকে। তখন ওই ছাত্রী কাগজপত্র নিয়ে বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক মেয়েটিকে একা পেয়ে তার কক্ষে বসে যৌন হয়রানি করেন। পরে মেয়েটি বাড়িতে গিয়ে তার মা-বাবাকে প্রধান শিক্ষকের এমন অসদাচরণের কথা বলে দেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা শরণখোলা থানার উপ পরিদর্শক স্বপন কুমার সরকার জানান, যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২০০০ (সংশোধনী ২০০৩) সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা দায়ের হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, অভিযুক্ত প্রধান শিক্ষক শহিদুল হাওলাদারকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া ২২ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দির জন্য ভিকটিমকেও আদালতে পঠানো হয়েছে।
Leave a Reply