জেলা পুলিশ, মৌলভীবাজারের বিশেষ অভিযানে ৪০২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
মৌলভীবাজার জেলাকে মাদক ও চোরাচালান মুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের নির্দেশে শ্রীমঙ্গল থানা পুলিশ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি চলাকালীন সময় গত ০৬/০৬/২০২১ খ্রিঃ তারিখ রাত অনুমান ২২.৪৫ ঘটিকার সময় শ্রীমঙ্গল থানাধীন ৪নং সিন্দুরখান ইউনিয়নের অন্তর্গত কুঞ্জবন সাকিনস্থ গ্রেফতারকৃত আসামি আইয়ুব আলীর বসত ঘরের ভিতর হতে ৪০২ পিস ইয়াবা ট্যাবলেট, যার মুল্য ১,২০,৬০০/- টাকা সহ আসামী ১। আইয়ুব আলী (৩২), পিতা-মোঃ মতলিব মিয়া,সাং-কুঞ্জবন, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার’কে আটক করা হয়।
Leave a Reply