ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৪ জনের মৃত্যু, শনাক্ত ২৩২২
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৯১৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ২ হাজার ৩২২ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ১৫ হাজার ২৮২ জন।

মঙ্গলবার (০৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৫ হাজার ৩০২ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ১৯ হাজার ১৬৫ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ১২ শতাংশ।

এর আগে সোমবার (০৭ জুন) দেশে করোনায় ৩০ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ১ হাজার ৯৭০ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *