ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মেহেরপুরে হেরোইনসহ ডিবি পুলিশের হাতে আটক-১
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মেহেরপুরে ০৬ গ্রাম হেরোইনসহ মিয়ারুল ইসলাম (৫০) কে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

সোমবার দুপুর একটার দিকে মেহেরপুর সদর উপজেলা কামদেবপুর ব্রিজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় আটককৃত মিয়ারুল ইসলাম কামদেবপুর গ্রামের ব্রিজ পাড়ার মৃত আবদুল হান্নানের ছেলে।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, এস আই (নি:) মুক্ত রায় চৌধুরী পিপিএম  এর নেতৃত্বে  সঙ্গীয় এএসআই (নি:) ইব্রাহিম বিশ্বাস, এএসআই (নি:) হেলাল উদ্দীন ও এএসআই (নি:) আহসান হাবীব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ০৬ গ্রাম হেরোইনসহ মিয়ারুল ইসলামকে আটক করে।

তার বিরুদ্ধে মেহেরপুর সদর  থানায় নিয়মিত মামলা রুজু হইয়াছে। তার বিরুদ্ধে আরও চারটি মামলা বিচারাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *