ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
শ্রীপুরে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

গাজীপুরের শ্রীপুরে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। ৬’ই জুন রোববার সন্ধ্যায় উপজেলার মুলাইদ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। এসময় খেলায় ব্যবহৃত তাস ও ২১৫ টাকা জব্দ করা হয়েছে।

আটক কৃতরা হলেন, উপজেলার মুলাইদ এলাকার কাজল মিয়ার সন্তান১. নাঈম( ১৯), লোহাগাছ এলাকার আফাজ উদ্দিনের সন্তান ২. বিল্লাল (৩৮), মুলাইদের ইমান আলীর সন্তান ৩. কাইয়ুম (১৯), একই এলাকার ফজলুল হকের সন্তান ৪. জহির (৩০). ময়মনসিংহের ধোবাউড়া থানার কড়ইবাঘা গ্রামের হাসেন আলীর সন্তান (বর্তমানে মুলাইদ বেপারী বাড়ির ভাড়াটিয়া) ৫.খোকন (৩০) ও ময়মনসিংহের গফরগাঁওয়ের রৌহা গ্রামের রতন মিয়ার সন্তান ৬.সজিব (২৪)।

মুলাইদের মনুর উদ্দিনের বাড়িতে জুয়া খেলা চলছে, গোপনে এমন সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার সময় ৬ জুয়াড়িকে আটক করা হয়েছে। আটকের পর তারা জুয়া খেলার কথা স্বীকার করে। পরে জুয়া খেলার আসর থেকে তাস ও ২১৫ টাকা জব্দ করে পুলিশ।

শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক সজিব হাসান জানান, তাদের বিরুদ্ধে জুয়া আইনের ৪ ধারায় (প্রসিকিউশন) মামলা দায়ের করে সোমবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *