ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
স্থগিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনা ভাইরাস মহামারির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ভর্তি কমিটির সভার এই সিদ্ধান্ত সোমবার (৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “কোভিড-১৯ মহামারির বর্তমান পরিস্থিতি বিবেচনায় এনে পূর্ব ঘোষিত ৮ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও ২৩ জুন ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

ভর্তি সম্পর্কিত সব কার্যক্রম ও নির্দেশনা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *