ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ভূমি সপ্তাহ উপলক্ষে শ্রীনগরে র‌্যালী
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

এম,এ কাইয়ুম মাইজভান্ডারিঃ ভূমি সপ্তাহ উপলক্ষ্যে শ্রীনগরে র‌্যালী আয়োজন করাসহ প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ ভূমিহীন ৪২টি আবেদনের প্রেক্ষিতে ২১টি পরিবারের মাঝে ভূমি ও ঘর বিতরনের যাচাই-বাছাইয়ের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষের  সভাপতিত্বে যাচাই-বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন।

এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ, (কানুনগো) মোঃ জাহাঙ্গীর  ও সার্ভেয়ার মোঃ মোসলেম উদ্দিন সহ উপজেলার বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *