ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, আটক ১
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাবাসাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের ধাউরার কুঠি গ্রামে বৃহস্পতিবার (৩ জুন) সকালে শিশুটিকে ধর্ষণ করা হয়। ওই শিশুর বাবা ভুরুঙ্গামারী থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিযেছেন ওসি আলমগীর হোসেন।

ওসি জানান, এ ঘটনায় আজ শনিবার সকালে অভিযুক্ত কেরামত আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে কুড়িগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে। ডাক্তারের রিপোর্ট প্রমাণ পেলে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হবে।

থানায় দেওয়া অভিযোগ থেকে জানা যায়, ধাউরার কুঠি গ্রামের সুপ্রভ কম্পিউটার এন্ড ভ্যারাইটিজ স্টোরের মালিক দুই কন্যা সন্তানের জনক মো. কেরামত আলী (৪০) প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *