ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মেহেরপুরের গাংনীতে মরিয়ম(০২)নামের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নিহতের মা পুকুর থেকে উদ্ধার করে। শিশু মরিয়ম উপজেলার বামন্দী-নিশিপুর গ্রামের ভিটাপাড়ার শামীমের মেয়ে।

নিহতের এর পরিবার সূত্রে জানা যায়,বেলা ৩টার দিকে শিশু মরিয়মের মা জুস খাইয়ে দেওয়ার পর অনেক খোঁজা-খুঁজি করে, না পেয়ে বাড়ির পিছনে মোল্লার ছেলে জাহাঙ্গীর আলমের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে,বামন্দির সোনার বাংলা ক্লিনিকে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে, মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করে। পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু মরিয়মের মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান,পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আমার জানা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *