ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মাগুরার শ্রীপুরে বঙ্গবন্ধু গোল্ড কাপ টূনামেন্ট খেলার উদ্বোধন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মাগুরার শ্রীপুর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফুটবল খেলার উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (১ জুন) বিকাল ৪.৩০ মিনিটের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমান গোল্ডকাপ টূনামেন্ট খেলার উদ্বোধন করা হয়।

বঙ্গবন্ধু গোল্ডকাপ টূনামেন্ট খেলার উদ্বোধন করেন, শ্রীপুর উপজেলার ভাইস চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলার সাবেক ছাত্রলীগের সভাপতি কাজী জালাল উদ্দীন। আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ  আলিনুর রহমান মোল্লা, সব্দালপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও শ্রীপুর আওয়ামীলীগের থানার কৃষি ও সমবায়  সম্পাদক মোঃ হান্নান মোল্লা, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও শ্রীপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার শফিকুর রহমান রবি,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস সহ উপজেলার গন্যমান্য ব্যক্তিগন।

বঙ্গবন্ধু গোল্ডকাপ টূনামেন্ট খেলার অংশগ্রহণ করে সব্দালপুর ইউনিয়ন বনাম গয়েশপুর ইউনিয়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *