ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
গুরুদাসপুরে পাট খেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নাটোরের গুরুদাসপুরে পাট খেত থেকে অজ্ঞাত নারী(৩০) এর মরদেহ উদ্ধার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। মঙ্গলবার সন্ধা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের কাছিকাটা হাইওয়ে রাস্তার পাশে বিলবিয়াসপুর নামক এলাকার একটি পাট খেত থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য মোঃ রাশিদুল ইসলাম জানান, সন্ধা আনুমানিক সাড়ে ৬টার দিকে স্থানীয়রা পাট খেতে মরদেহ দেখতে পেয়ে তাকে খবর দেয়। খবর পাওয়া মাত্রই তিনি থানা পুলিশ কে জানান ।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃআব্দুর রাজ্জাক জানান, খবর পাওয়া মাত্রই ঘটনা স্থলে পৌছানো হয়েছে। হত্যাকান্ড ও নারীর পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে মুল ঘটনা ও লাশের পরিচয় জানা যাবে বলেও তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *