ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ধর্ষন মামলা করায় বাদীর বাড়ীতে সন্ত্রাসী হামলা রাতদিন পুলিশ পাহারা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নওগাঁর বদলগাছীতে ধর্ষন মামলা করায় বাদীর বাড়ীতে সন্ত্রাসী হামলা রাতদিন পুলিশ পাহারা। ঘটনাটি ঘটেছে উপজেলার মিঠাপুর ইউপি’র উত্তর পাকুরিয়া গ্রামে।

মামলা সুত্রে জানা যায়, উক্ত গ্রামের বকুল হোসেনের শিশু কন্যা (৯) একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে পাঁচঘড়িয়া জামে মসজিদের ইমাম আবু হাসান এর বাসায় নিয়মিত আরবী পড়তে যেত। এর এক পর্যায় গত ২৯মে সকাল আনুমানিক ৭টায় আরবি পড়তে গিয়ে ধর্ষনের শিকার হয় ওই শিশুটি। এব্যপারে ধর্ষিতার মা নিতু পারভীন বাদী হয়ে বদলগাছী থানায় একটি ধর্ষন মামলা দায়ের করে। মামলা দায়েরের পর ঐদিন সন্ধ্যায় বিবাদীর লোকজন বাদীর বাড়ীতে সন্ত্রাসী কায়দায় মারপিট ও ভাংচুর করে। এসময় বাদীর শাশুড়ি নাজমিন নাহারকে মারপিট করে ফলে তার ডান হাতে ভেঙ্গে যায়। এঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হলে সেখানে থানা পুলিশ ও গ্রাম পুলিশ মোতায়েন করে রাতদিন পাহারা দিচ্ছে বাদীর পরিবারকে। সরেজমিনে এলাকাবাসী জানায়, শিশুটি স্কুল ছুটি থাকায় গত প্রায় ৪ মাস ধরে আবু হাসানের নিকট আরবী পড়তে যেত। হঠৎ করে গত ২৯ মে সকাল আনুমানিক ৭টায় শিশুটিকে একা পেয়ে আবু হাসান ধর্ষন করলে গ্রামবাসী তাঁকে আটক করে।

এব্যাপারে শিশুটির মা নিতু পারভীন বাদী হয়ে বদলগাছী থানায় একটি ধর্ষন মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ কামরুল হাসান বলেন, শিশুটিকে মেডিকেল পরিক্ষার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে রির্পোট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে থানার অফিসার ইনর্চাজ মোঃ আতিকুল ইসলাম বলেন, মামলা হওয়ার পর এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হওয়ায় সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য গত কাল সন্ধ্যার পর থেকে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামী আবু হাসান কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *