কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে রামদা হাতে লুঙ্গি ড্যান্স করা সেই দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৮ মে) কুমিল্লার র্যাব-১১ সিপিসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৭ মে রাতে চৌদ্দগ্রাম উপজেলার কোমারডোগা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মৃত সিরাজ মিয়া ছেলে মো. রাসলে মিয়া (২৫) ও মামলার প্রধান আসামি মো. শাহজালালকে (৩৫) গ্রেপ্তার করে।
গত মঙ্গলবার (২৫ মে) ভোরে চৌদ্দগ্রাম উপজেলার কোমারডোগা এলাকা থেকে বিশেষ অভিযানে মেহেদি হাসানকে গ্রেপ্তার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
এর আগে, ১৭ মে চৌদ্দগ্রাম উপজেলার কোমারডোগা গ্রামে মাদক ব্যবসায়ীরা ওই ব্যবসায়ীকে কুপিয়ে আহত করা হয়। ওইদিন রাতে সাতজনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন দেলোয়ার হোসেনের স্ত্রী আয়েশা আক্তার
রামদা হাতে লুঙ্গি ড্যান্স করা দুইজন জেলার সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর গ্রামের মনির হোসেনের ছেলে মেহেদি হাসান (২৫) এবং চৌদ্দগ্রাম উপজেলার কোমরডোগা গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়া (২৩)। তারা দেলোয়ারের ওপর হামলা পর মামলা তুলতে ভয় ভীতি দেখা এই ভিডিওতে হিন্দি গানের (লুঙ্গি ড্যান্স) তালে তালে তাদের উল্লাস করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, রাসেল ও শাহজালাল নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা জেনেছি এ ঘটনায় আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
Leave a Reply