ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মেহেরপুরে ইয়াবাসহ আটক-২
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মেহেরপুরের গাংনীতে ২১ পিস ইয়াবাসহ ২জনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের আটক করে। আটককৃতরা হলো, উপজেলা ছাতিয়ান গ্রামের পশ্চিম পাড়ার মৃত জমির উদ্দিনের ছেলে শামীম রেজা(২৬) ও বামন্দী  ক্যাম্পাড়ার মোয়াজ্জেম আলীর ছেলে মাসুদ রানা(১৯)।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুরের গাংনী উপজেলার ঐতিহ্যবাহী ব্যবসার প্রাণকেন্দ্র বামন্দী এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ)হাবিবুর রহমান,এএসআই (নিঃ)আহসান হাবিব ও এএসআই(নিঃ) হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে, শামীম রেজা ও মাসুদ রানাকে ২১ পিস ইয়াবাসহ আটক করে।

তিনি আরো জানান, আটককৃত শামীম রেজা ও মাসুদ রানার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *