সিলেট প্রতিনিধি ঃ দিরাই শাল্লা সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন পালন করেছেন সিলেটস্থ ভাটি বাংলা সার্বজনীন পূজা উদযাপন পরিষদ।
আজ বৃহস্পতিবার বিকাল ৫ টায় সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় ঘন্টাব্যাপি এই মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে ভাটি বাংলা সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি পিংকু চৌধুরী সংগ্রামের সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অঞ্জন তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন সহ- সভাপতি গোপাল চন্দ্র বর্মন, সাধারন সম্পাদক রবীন্দ্র চন্দ্র দাশ,যুগ্ম সাধারন সম্পাদক প্রানেশ কান্তি দাশ,প্রচার সম্পাদক প্রমোদ তালুকদার ,সদস্য তন্ময় চৌধুরী ,রমাকান্ত দাশ,অখিল তালুকদার ,যাদব দাশ, সত্য বর্মন, গোপাল তালুকদার ,মৃনাল কান্তি দাশ, গনেশ দাশ, রজত তালুকদার , সুবোধ দাশ,জয়ন্ত দাশ, প্রদীপ চন্দ্র শীল সহ শাল্লা দিরাইয়ের অন্যান্য নেতৃবৃন্দ।দিরাই শাল্লার রাস্তার দাবী আদায়ের এই মানববন্ধনে একাত্মতা পোষণ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটন ও ছাত্রলীগ নেতা প্রশান্ত দাস ।
মানববন্ধনে বক্তারা বলেন, ৫০ বছরের স্বপ্ন আমাদের দিরাই শাল্লা সড়ক। প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্ত থাকাবস্থায় ২০১১ সালে রাস্তার কাজ শুরু করা হয়। এতে শাল্লাবাসীর আশার সঞ্চার জেগেছিল। কিন্তু ২০১৭ সালে এসে রাস্তারটির প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের প্রায় ৯৯ কোটি উত্তোলণ করে নিয়ে যায়। এতে আমাদের শাল্লাবাসীর ভাগ্যের অবনতি করে যায়। এরপর ড. জয়াসেন গুপ্তা এমপি নির্বাচিত হয়ে সংসদে একাধিবার দিরাই শাল্লার রাস্তা নিয়ে উত্থাপন করলেও আমলাতান্ত্রিক জটিলতার কারনে বারবার মন্ত্রণালয় থেকে প্রস্তবনা ফেরত আসছে। তাই এসব আমলাতান্ত্রিক জটিলতা দুর করে অতিশীঘ্রই দিরাই শাল্লা সড়কের নতুন প্রকল্প অনুমোদন দিয়ে রাস্তার কাজ বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।
Leave a Reply